
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ্ ইমরান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্টেশন বাজার সংলগ্ন দেওটুকোন সড়কে তাঁর নিজ বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহীদুল্লাহ্ ইমরান বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সম্মান জানাতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও ঘোষণা দেন, পবিত্র রমজান মাসজুড়ে প্রতিদিন তাঁর উদ্যোগে ইফতারের আয়োজন করা হবে। পাশাপাশি পূর্বধলা উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করা হবে, যাতে তারাও সম্মানের সঙ্গে রোজা পালন করতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, মানবিক ও সামাজিক এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে এবং পূর্বধলার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা
