
দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দিলেন মাহতাব উদ্দিন আহমেদ। পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার তার নিয়োগ অনুমোদন করে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দেয়ার আগে সুদীর্ঘ ৩০ বছরের গৌরবাজ্জল ক্যারিয়ারে মাহতাব উদ্দিন আহমেদ রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিলিভার এর ন্যাশনাল ফাইন্যান্স ডিরেক্টরসহ বিশ্বের বিভিন্ন দেশে- দেশি ও বহুজাতিক বেশকিছু প্রতিষ্ঠানের শীর্ষপদে কর্মরত ছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের ব্যাপক উন্নয়ন হয়েছে।
