module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5705; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 195.76416; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5705; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 195.76416; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?

টাঙ্গাইলের মির্জাপুরে দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এরা হলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মো. সাহাদৎ হোসেন (৭০) এবং বানাইল ইউনিয়নের সাবেক কমান্ডার ও নরদানা গ্রামের মো. আলী আকবর মিয়া (৭১)। এই দুই মুক্তিযোদ্ধা বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তারা মারা যান। বৃহস্পতিবার সকালে নরদানা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আলী আকবর মিয়াকে গার্ড অব অনার প্রদান শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে বাদ জোহর গোড়াইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাহাদৎ হোসেনকে গার্ড অব অনার প্রদান শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।