নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরুসহ জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল এমপি বলেন,
জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। স্বৈরাচার পতনের এই সুদীর্ঘ লড়াইয়ে ছাত্র সমাজের যে আত্মত্যাগ, তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। শহীদদের রক্তের ঋণ আমাদের ধরে রাখতে হবে এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ঐতিহাসিক এই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,জুলাই-আগস্টের অভ্যুত্থান আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে হয়। নেত্রকোনা জেলা ছাত্রদল সব সময় রাজপথে থেকে এই আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখবে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্র যেন ছাত্র-জনতার এই অর্জনকে নসাৎ করতে না পারে, সেজন্য ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকতে হবে। একই সাথে আমরা অবিলম্বে আন্দোলনে আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি।
স্মরণসভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
